বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬

বিসিএস সহ অন্যান্য চাকুরীর প্রস্তুতি বাংলা সাহিত্য ।



বিসিএস সহ বিভিন্ন চাকুরীর পরিক্ষায় দেখা গেছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একটি দুটি প্রশ্ন থাকেই। তাই সাহিত্যের এই অংশটি খাটো করে দেখার কিছু নেই । আজকের লিখায় বাংলা সাহিত্যের ইতিহাসের যুগগুলোর মধ্যে প্রচীন যুগ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ছোট  প্রশ্ন থাকছে


1বাংলা সাহিত্যের যুগ বিভাগ কিসের বিত্তিতে নির্ধারিত হয়েছে?
উত্তর ; প্রাপ্ত নিদর্শনের ভিত্তিতে ।
2। বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ?
ত্তর: 3টি ।
3। বাংলা সাহিত্যের ইতিহাসের যুগগুলো কি কি ?
উত্তর: প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ ।
4। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ব্যা্প্তিকাল উল্লেখ কর ।
উত্তর : 650-1200 খ্রি (ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে )।
5। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি ?  
উত্তন : চর্যাপদ।
6। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে কোন সাহিত্যের প্রভাব বিস্তার করছিল ?
উত্তর: ধর্মীয় চেতনার ।
7। বাংলা সাহিত্যের ইতিহাসের শুরু হয় কোন পদ দিয়ে ?
উত্তর : চর্যাপদ দিয়ে ।
8। বাংলা সাহিত্যের আদিযুগের একমাত্র নিদর্শন কি ?
উত্তর: চর্যাপদ বা চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি ।  
9। চর্যাপদের মূল বিষয়বস্তু কোন ধর্মের তত্ত্ব কথা ?
উত্তর : বৌদ্ধধর্মের গূঢ় তত্ত্বকথা ?
10। চর্যাপদের আবিষ্কারক কে ?
উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী ।
11।চর্যাপদের কত সালে আবিষ্কৃত হয়ে ?
উত্তর  : 1907 সালে ।
12। চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী এর উপাধি কি ছিল ?
উত্তর : মহামহোপাধ্যায় । ‍ু
13। চর্য়াপদ কি নামে প্রকাশিত হয় ?
উত্তর ;হাজার বছরের পুরান বংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে ।
14। চর্যাপদ কত সালে প্রকাশ করা হয় ?
উত্তর : 1916 সালে ।
15। চর্যাপদ কোথা থেকে প্রকাশ হয়েছিল?
উত্তর: কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ।
16। চর্যাপদের আদিনাম কি?
উত্তর  চর্যাচর্যবিনিশ্চয় ।
17। চর্যাপদের টীকাকার কে?
উত্তর :মুণিদত্ত।
18।  চর্যাপদের পদগুলো কোণ ছন্দে রচিত ?
উত্তর: মাত্রাবৃত্ত ছন্দে ।
19। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদে মোট পদের সংখ্যা কতটি?
উত্তর: 50 টি
20।সুকুমার সেন এর মতে চর্যাপদের মোট পদের সংখা কতটি ।
উত্তর ; 51 টি ।
21। চর্যাপদে আবিষ্কৃত মোট পদের সংখ্যা কতটি ?
উত্তর : সাড়ে ছেচল্লিশ টি ।
22। চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে?
উত্তর : 23 নং পদটি ।
24। চর্যাপদের কোন পদগুলো পাওয়া যায়নি?
উত্তর : 24, 25, 48 23 নং পদের শেষাংশ ।
25। চর্যাপদের মোট রচয়িতা কতজন ?
 উত্তর  23 জন মতান্তনেরে 24 জন ।
26।চর্যাপদে অন্তর্ভূক্ত প্রথম পদটির রচয়ীতা কে?
উত্তর: লুইপা।
27। চর্যাপদকে ভাষার আদি নিদর্শন হিসেবে দাবি জানিয়েছে কোন ভাষা-ভাষীরা ?
উত্তর : হিন্দি ,অসমিয়া ও উড়িষ্যা ভাষা-ভাষীরা।
28। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কে?
উত্তর : কাহ্নপা ( 13 টি)।
29। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন কে?
উত্তর: ভুসুকুপা (8টি)
30। চর্যাপদের কোন রচয়ীতা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?
উত্তর: ভুসুকুপা।
31। সাধারণত চর্যাপদের ভাষাকে কি ভাষা বলা হয় ?
উত্তর: সন্ধ্যা ভাষা।
32। চর্যাপদে কোন শ্রেণির মানুষের কথা আলোচনা করা হয়েছে ?
উত্তর : নিচু শ্রেণির ।

                    সংগ্রহ : বিভিন্ন বই ও কারেন্ট অ্যাফেয়ার্স   

  Bank BCS সহ অন্যান্য চাকুরীর প্রস্তুতির জন্য পর্যায়ক্রমে নতুন নতুন অপডেট পেতে যুক্ত থাকুন ।  

1 টি মন্তব্য: